মাদকসহ যুবদল নেতা আটক

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
মাদকসহ যুবদল নেতা আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশি অভিযানে মাদকসহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানাসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে মাদকসহ ধরা পড়েছেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা (৩৭), একই ইউনিয়নের আল আমিন (৩৩), কলন্দা করিয়া গ্রামের সাইরুল ইসলাম (৩৯) ও আনিসুর রহমান (৩৪)। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অভিযানে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—শামীম হাসান (২৮), শাহিন কাদের (২০) ও আবু বক্কর সিদ্দিক (২৫)। আটক আটজনের মধ্যে একজন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। মাদকসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন