কুবি প্রতিনিধি: অর্থাভাবে নিভে যেতে বসেছে তৌহিদুল ইসলাম সিয়াম (১৭) নামের এক কিশোরের জীবনপ্রদীপ। মাত্র এক মাস আগে সামান্য চুলকানি দিয়ে শুরু হলেও বর্তমানে তা ভয়াবহ চর্মরোগে রূপ নিয়েছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচন ধরলেও টাকার অভাবে বন্ধ হয়ে আছে উন্নত চিকিৎসা। বর্তমানে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় যন্ত্রণায় দিন কাটছে সিয়ামের।
সিয়ামের বাবা নুর ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নির্মাণাধীন বর্ধিত ক্যাম্পাসে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সীমিত আয়ে ছেলের চিকিৎসার আকাশচুম্বী ব্যয় বহন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। সিয়ামের মা শাহিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “২৪ দিন ধরে আমার ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে। সারা শরীরে ফোস্কা পড়ে পচে গেছে। টাকার অভাবে কোনো পরীক্ষা-নিরীক্ষাও করাতে পারছি না। আপনারা আমার সন্তানকে বাঁচাতে এগিয়ে আসুন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, শুরুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রতিদিনের সিট ভাড়া ও ওষুধের খরচ মেটাতে গিয়ে পরিবারটি এখন নিঃস্ব। এখনো রোগটির সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয়নি। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে সিয়ামের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।
ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি। মানবিক দৃষ্টিকোণ থেকে সিয়ামের পাশে দাঁড়াতে নিচের নম্বরে যোগাযোগ ও সাহায্য পাঠানোর অনুরোধ করা হয়েছে: বিকাশ নম্বর: 01878642841 (কাউসার, রোগীর ভাই - পার্সোনাল)।
এ.আই.এল/সকালবেলা