সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের পাশাপাশি একটি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন পর দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হতে পারে। বৃষ্টির সময় বজ্রপাত ও তীব্র দমকা হাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের তুলনায় কিছুটা কম হতে পারে।

মন্তব্য করুন