ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ণ
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে সিমেন্ট শিট তৈরির কারখানায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাগেরহাট এলাকায় ‘মরিয়ম সুপার সিমেন্ট শিট’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রহমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের মো. রফিক মিয়ার ছেলে। তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুল কবির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবদুর রহমানের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, পুলিশের একটি দল হাসপাতালে অবস্থান করছে। নিহতের পরিবারের সদস্যরা আসার পর ময়নাতদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন