শিবপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ণ
শিবপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শিবপুর (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে 'শিবপুর উপজেলা প্রেসক্লাব' আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। একইসাথে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য সংগঠনটির ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১১ মে) রাতে উপজেলা মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এতে দৈনিক কালবেলা'র উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিক সভাপতি এবং রাজধানী টিভি'র উপজেলা প্রতিনিধি মো. আবুল হোসেন আবিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি বাশির আহম্মেদ (দৈনিক নরসিংদীর কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া (দৈনিক নরসিংদীর সারাদিন), কোষাধ্যক্ষ সুরুজ মিয়া (দৈনিক সকাল বেলা), প্রচার ও দপ্তর সম্পাদক মাসুদুল আলম রিপন (বাংলাদেশ সমাচার) এবং নির্বাহী সদস্য শিমু আক্তার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা শিবপুর উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় তাঁরা মুক্ত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার জনমানুষের অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন