ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইশরাক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।
জনসভায় পীর সাহেব মধুপুর বলেন, “ইশরাক হোসেন একজন মেধাবী ও দেশপ্রেমিক তরুণ নেতা। তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।” এ সময় তিনি ইসলামের নাম ব্যবহার করে ধোঁকাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং দেশে একটি ইনসাফপূর্ণ ও নেক শাসন প্রতিষ্ঠার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি ইশরাক হোসেনের মাথায় হাত রেখে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইশরাক হোসেন প্রতিদিন ঢাকা-৬ আসনের অলিতে-গলিতে গণসংযোগ চালাচ্ছেন। তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলছেন এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা—বিশেষ করে গ্যাস সংকট, জলাবদ্ধতা ও মাদক নির্মূলের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন।
পুরান ঢাকার সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া ও কোতোয়ালি এলাকার এই আসনে ইশরাক হোসেনের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ