দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিনের ছুটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই টানা পাঁচ দিনের ছুটি থাকবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার। ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, এটি বছরের প্রথম বড় ছুটি এবং তালিকায় পঞ্চম ছুটি। এছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি, ১১ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ছুটি, আর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও সাধারণ ছুটি থাকবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন