গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কৃষকদলের গণসংযোগ

গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে কৃষকদলের গণসংযোগ

মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শ্রীপুর উপজেলা কৃষকদল। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রীপুর পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই কর্মসূচি পালিত হয়।

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

নেতৃবৃন্দ বলেন, “কৃষকের অধিকার রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাড়া দেখা যাচ্ছে, তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বড় বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।”

এ সময় জেলা ও উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা ও গণসংযোগের মাধ্যমে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

মন্তব্য করুন