ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ তাওহীদ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নির্বাচনী কার্যক্রম তুঙ্গে উঠেছে। তরুণ প্রজন্মের প্রিয় মুখ ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চলছে।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হয়েছে। সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে নেতাকর্মীরা গ্রাম থেকে শহর—সর্বত্র ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে এই প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের দেওয়া ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে।
প্রচারণা চলাকালে বিএনপির নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে এই আসনে বিএনপির কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত হবে। তাদের মতে, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্ব এবং আন্দোলনের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেখা যাবে। বিশেষ করে তরুণ নেতৃত্বের সক্রিয়তা ভোটারদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল-২ আসনে সাইফ মাহমুদ জুয়েলের মতো তরুণ ও বলিষ্ঠ নেতৃত্বের সক্রিয় ভূমিকা সংগঠনের শক্ত ভিত গড়ে তুলেছে। ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার এই কৌশল নির্বাচনের চূড়ান্ত ফলাফলে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ