ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে আগামী সপ্তাহে গুলশানে তার নিজস্ব বাসভবনে উঠছেন। এরপর কিছুদিন ঢাকায় অবস্থান করে তিনি প্যারিসে পাড়ি জমাতে পারেন বলে জানা গেছে। এদিকে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনায় উঠবেন। এ লক্ষ্যে গণপূর্ত বিভাগ ইতোমধ্যে যমুনায় সংস্কার কাজ শুরু করেছে এবং ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিদায়বেলায় ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শত ব্যস্ততার মাঝেও একটি সুন্দর, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে সমালোচকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু হলেও এই সময়ে দেশের অর্থনীতি ছিল ভঙ্গুর, বিদেশি বিনিয়োগেও ছিল খরা। এছাড়া মব জাস্টিস বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে দক্ষতার অভাবের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কোনো কোনো ক্ষেত্রে মব সন্ত্রাসকে উৎসাহিত করা এবং ক্ষমতার বাইরে একটি বিশেষ মহলের কাছে নিজেকে সমর্পণ করার অভিযোগও উঠেছে। এছাড়া স্বজনপ্রীতি, গ্রামীণের ঋণ মওকুফ এবং ক্ষমতায় থাকাকালীন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও তিনি সমালোচিত হয়েছেন। তবে সব বিতর্ক ছাপিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরই তার বড় সাফল্য হিসেবে দেখছেন অনেকে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ