পাকিস্তানে বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৪

পাকিস্তানে বোমা হামলা ও গোলাগুলিতে নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সোমবার দুটি বোমা হামলা ও পুলিশ ও বিদ্রোহীদের গোলাগুলিতে মোট ১৪ জনের বেশি মানুষ নিহত হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল  জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই গাড়ি নিরাপত্তা চেকপয়েন্টে বিস্ফোরিত হয়। এতে ১১ নিরাপত্তা কর্মী ও এক শিশু নিহত হয়েছে। সাতজন আহত হয়, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাছের ভবন ধসে পড়ে এক মেয়ে শিশু মারা যায়।

একই দিন বান্নু জেলায় পুলিশ স্টেশনের কাছে মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছে।

শাংলা জেলায় অভিযানের সময় তিন পুলিশ সদস্য ও তিন বিদ্রোহী নিহত হয়েছে। নিহত বিদ্রোহীরা চীনা নাগরিকদের ওপর হামলায় জড়িত ছিল।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে। সরকার পাক তালেবান (টিটিপি)-কে দায়ী করছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে ২,৪০০-এর বেশি মানুষ এসব হামলায় নিহত হয়েছে।

মন্তব্য করুন