তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ ৫ দেশে বৃহস্পতিবার থেকে রমজান শুরু

তুরস্ক ও ইন্দোনেশিয়াসহ ৫ দেশে বৃহস্পতিবার থেকে রমজান শুরু

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটিতে পবিত্র রমজানের প্রথম রোজা পালিত হবে।

শুধু ইন্দোনেশিয়াই নয়, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেইও একই ঘোষণা দিয়েছে। গালফ নিউজের বরাতে জানা গেছে, এই দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকেই শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। ফলে বুধবার দিবাগত রাতে এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন। সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই দিনে রোজা শুরু হওয়ার সম্ভাবনা থাকে, তবে এখন পর্যন্ত সৌদি আরবের আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে মুসলিম বিশ্ব।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন