তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহে বিএনপির আনন্দ মিছিল

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহে বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি: নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। নেতাকর্মীদের স্লোগানে এসময় পুরো নগরী মুখরিত হয়ে ওঠে। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমিন খসরু, কোতোয়ালি বিএনপির আহ্বায়ক মো. হেলাল আহম্মেদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিএস মাহাবুব, যুবদল নেতা নূরে আলম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে রোকনুজ্জামান সরকার রোকন বলেন, নতুন বাংলাদেশে কোনো মানুষের ওপর যেন জুলুম-নির্যাতন না হয়, এটাই হোক আমাদের আজকের শপথ। মনে রাখতে হবে, আমাদের নেতা তারেক রহমান এমন বাংলাদেশ গড়তে চান, যেখানে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং মানুষকে ভালোবাসবে। এদেশের মানুষ ১৭ বছর ত্যাগ স্বীকার করে বুকভরা আশা নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাই আমাদের আচরণে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়, সে বিষয়টি খেয়াল রেখে আমাদের পথ চলতে হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন