গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি

গলাচিপায় ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আনন্দ র‍্যালি

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী: 'শিক্ষা, অধিকার, প্রগতি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরমঞ্চে এসে মিলিত হয়। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা নুরুল হক নূর শপথ গ্রহণ করায় গলাচিপা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একই স্থানে আনন্দ মিছিল শেষ করা হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সি, যুগ্ম আহ্বায়ক সোহেব মাস্টার, যুব অধিকার পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, উপজেলা আহ্বায়ক আমির হোসেন, ছাত্র অধিকার পরিষদ উপজেলা সভাপতি আরিফ বিল্লাহ, শ্রমিক অধিকার পরিষদ উপজেলা শাখা থেকে নাজমুল হাসান ও মুন্না প্রমুখ।

ছাত্র অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষা, অধিকার ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে জানাই আন্তরিক শুভেচ্ছা। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান—বাংলাদেশের প্রতিটি সংকটময় সময়ে ছাত্র অধিকার পরিষদের ভূমিকা ছিল দৃশ্যমান। আমরা গর্বিত যে এই সংগঠন থেকেই নুরুল হক নূরের মতো নেতৃত্বের বিকাশ ঘটেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছিলেন এবং আজ জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, যা আমাদের জন্য গৌরবের। 

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি তিনি গলাচিপা ও দশমিনাকে একটি রোল মডেল অঞ্চলে পরিণত করবেন। বিশেষ করে গলাচিপা ব্রিজ ও আধুনিক হাসপাতাল স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত বাস্তবায়িত হবে। ছাত্র অধিকার পরিষদ অন্যায়ের সঙ্গে আপস করে না এবং ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।


সকালবেলা

মন্তব্য করুন