শপথ নিলেন এনসিপির সংসদ সদস্যরা

শপথ নিলেন এনসিপির  সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক: নানা জল্পনা ও সংশয় কাটিয়ে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান।

এনসিপির পক্ষ থেকে সকালে জানানো হয়েছিল যে, বিএনপি ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ বর্জন করায় তারা সংসদ সদস্য হিসেবেও শপথ না নেওয়ার কথা ভাবছে। তবে দীর্ঘ আলোচনার পর বেলা ১টা ২০ মিনিটের দিকে এনসিপির ৬ জন সংসদ সদস্য শপথ কক্ষে প্রবেশ করেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।

এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা হলেন—আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন এবং আতিকুর রহমান মোজাহিদ।

মন্তব্য করুন