ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
একটা সময় মনে হচ্ছিল, ম্যাচ শুরুর সঙ্গেই বুঝি টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শেষ হতে যাচ্ছে পাকিস্তানের। তবে ভক্তদের সব আশঙ্কা উড়িয়ে দিয়ে নিজেদের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে বাবর আজমের দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯ দশমিক ৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। কিন্তু তুলনামূলক সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে বারবার বিপাকে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ।
ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করায় এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কা—এমন সমীকরণে শেষ দিকে বাড়তে থাকে চাপ, একের পর এক উইকেট হারাতে থাকেন বাবর আজমরা।
শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে পাকিস্তান।
বিস্তারিত আসছে…
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ