ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও শোক প্রকাশ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহানুভূতি জানিয়ে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মানুষ হত্যা সন্ত্রাসবাদের বর্বর, অমানবিক দিক।”
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলাকে নিন্দনীয় বলে অভিহিত করে সমবেদনা জানিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। আফগানিস্তান দূতাবাস, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রও হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “সকল উপাসনালয়কে সহিংসতা থেকে নিরাপদ রাখা উচিত।” কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বলেন, তিনি এই ভয়াবহ হামলায় হতবাক এবং গভীরভাবে দুঃখিত।
পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার ইমামবারগা খাদিজা-তুল-কুবরা মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় এ তীব্র প্রাণহানি ও আহতের সংখ্যা ঘটেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ