ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা একাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, গাজায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য এমন আশঙ্কাই তৈরি করছে, যার অর্থ প্রায় দুই লাখ মানুষের মৃত্যু।
এক সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, জেনেভা একাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে অত্যন্ত নাটকীয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, “গত বছরের মতো তীব্র সামরিক সংঘর্ষ এখন আর নেই—এটি অবশ্যই স্বস্তির বিষয়। তবে এর মানে এই নয় যে গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়েছে।” গাজার পুরো জনগোষ্ঠীর মানবিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিশেষ করে আহতদের প্রসঙ্গে ম্যাসলেন বলেন, যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা দেওয়া প্রয়োজন, তারা তা পাচ্ছেন না। মানুষ এখনো গাজায় গিয়ে প্রাণ হারাচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, গাজার জনগণের জন্য আরও অনেক বেশি মানবিক সহায়তা জরুরি। খাদ্য ও পানির পাশাপাশি আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং পর্যাপ্ত চিকিৎসাসেবারও তীব্র প্রয়োজন রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ