নতুন মন্ত্রিসভায় ৩ নারী: নেতৃত্বে আফরোজা, শামা ও ফারজানা

নতুন মন্ত্রিসভায় ৩ নারী: নেতৃত্বে আফরোজা, শামা ও ফারজানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার সকালেই। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হয়।

এ মন্ত্রিসভায় রাখা হয়েছে তিন জন নারীকে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় থাকছেন তিনজন। যে তিন নারী রয়েছেন মন্ত্রিসভায়: 

১. আফরোজা খানম রিতা (পূর্ণ মন্ত্রী): আফরোজা খানম রিতা মানিকগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সাবেক সংসদ সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কন্যা। রাজনৈতিক উত্তরাধিকার এবং দলের প্রতি তার দীর্ঘদিনের নিবেদনের স্বীকৃতি হিসেবে তাকে নতুন মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

২. শামা ওবায়েদ ইসলাম (প্রতিমন্ত্রী): শামা ওবায়েদ ইসলাম বিএনপির প্রয়াত মহাসচিব ও বরেণ্য রাজনীতিক ওবায়েদ উর রহমানের কন্যা। তিনি বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৩. ফারজানা শারমিন (প্রতিমন্ত্রী): ফারজানা শারমিন বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। তৃণমূলে সাংগঠনিক দক্ষতা এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে তার অবদানের জন্য তাকে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে জায়গা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন