ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে বর্তমানে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে এবং চলতি ফেব্রুয়ারি মাস থেকেই সরকার দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন শপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলেই হবে না, দেশ গড়ার সঠিক পরিকল্পনাও থাকতে হবে। সেই ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগেই ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছি। আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।"
প্রশাসনের সংস্কার ও স্বকীয়তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন শপন বলেন:
"বিগত সময়ে প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে পরিবর্তন এনেছি, সেই একই প্রশাসনে এখনও অনেকে রয়েছেন। যারা জেনেশুনে বা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছেন, তাদের অবশ্যই চিহ্নিত করা হবে। তবে যারা পরিস্থিতির চাপে অনিচ্ছাকৃতভাবে কাজ করেছেন, তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে।"
তিনি আরও বলেন, প্রশাসনের সাথে জনগণের সম্পর্ক স্বচ্ছ না থাকলে অহেতুক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই রাষ্ট্র মেরামতের পরিকল্পনা সফল করতে হলে প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব হতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মন্ত্রী ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জেড.ইউ.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ