ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের কোতোয়ালি থানাধীন রঘুনন্দপুর হাউজিং এস্টেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ পরিদর্শক পি. এম. মামুনুর রশিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুরের হাড়োকান্দি এলাকার মৃত ফারুক শেখের ছেলে আশিকুর রহমান রাহাত (২৫), মৃত তাছের মৃধার ছেলে মোঃ সুমন মৃধা ওরফে ইয়াকুব (৩২) এবং মোঃ দুলাল মোল্লার ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২৯)। অভিযানে রাহাতের কাছ থেকে ৪ হাজার পিস, সুমনের কাছ থেকে ২ হাজার ৯০০ পিস এবং মিরাজুলের কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহে সক্রিয় ছিল। অভিযানকালে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে মোঃ রুমান মোল্লা ও মোহাম্মদ সোলায়মান মৃধাসহ আরও কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং যুবসমাজকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ