প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী, হাতেনাতে ধরে বিয়ে দিলেন স্বামী!

প্রেমিকের হাত ধরে ঘুরছিলেন স্ত্রী, হাতেনাতে ধরে বিয়ে দিলেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক: ভালোবাসা দিবসে প্রেমিকের হাত ধরে ঘোরার সময় স্ত্রীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেছেন স্বামী। তবে ঝগড়া বা বিবাদ নয়, বরং রাস্তাতেই ধরে স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়ে দিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কাঁথি শহরে সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই নারী একজন পুলিশ সদস্য। স্বামী ও সন্তান থাকার পরেও জনৈক এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে পারিবারিক কলহের জেরে তিনি স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যান এবং স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলাও করেন। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ওই নারী তাঁর প্রেমিকের হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ স্বামীর সামনে পড়ে যান। এরপরই স্বামী তাঁদের দুজনকে ধরে রাস্তাতেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন।

কাঁথি আদালতের সরকারি আইনজীবী মনজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সত্য হলেও ওই নারীর স্বামী যা করেছেন, তা তাঁর ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় এটি একটি বেআইনি কাজ হিসেবে গণ্য হতে পারে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক/সকালবেলা

মন্তব্য করুন