সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুনেইত্রার গ্রামীণ এলাকায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। 

রোববার (২৬ এপ্রিল) তিনটি সামরিক যানসহ ইসরায়েলি দখলদার বাহিনীর একটি দল উত্তর কুনেইত্রার ‘আল-কাসরাত’ সড়ক দিয়ে সিরিয়ার সীমানার ভেতরে প্রবেশ করে এবং সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা উত্তর কুনেইত্রার জাবাতা আল-খাশাব নামক স্থানে সিরিয়ার বেসামরিক পথচারীদের গতিরোধ করে এবং তাদের দেহ তল্লাশি করে। পরবর্তীতে তারা কুনেইত্রার আল-মুশরাফা গ্রামেও প্রবেশ করে এবং সেখানে আরও একটি অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। অভিযান শেষে সৈন্যরা পুনরায় সীমান্ত পেরিয়ে ফিরে যায়।

বিগত কয়েক মাস ধরে এই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এ ধরনের অনুপ্রবেশ ও সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে সর্বশেষ এই অনুপ্রবেশের বিষয়ে সিরীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের তৎপরতা মধ্যপ্রাচ্যে ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার অংশ হিসেবে অস্থিরতা আরও বাড়িয়ে দিতে পারে।

সূত্র: জিও নিউজ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন