ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ প্রধান ডাকঘর এখন আর খুঁড়িয়ে চলা কোনো অফিস নয়, বরং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক সেবার এক অনন্য কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের জনবল সংকট ও আবাসন সমস্যা কাটিয়ে প্রতিষ্ঠানটি এখন দাপটের সাথে জনগুরুত্বপূর্ণ ও জরুরি সেবা দিয়ে যাচ্ছে।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় গোপালগঞ্জ প্রধান ডাকঘর (পোস্ট কোড-৮১০০) চিঠিপত্র, পার্সেল ও মানি অর্ডারের পাশাপাশি ডিজিটাল সেবাতেও এগিয়েছে। কার্যালয়টিতে এখন টেলিগ্রাম ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। ভাঙাচোরা আসবাবপত্রের পরিবর্তে মানসম্মত আধুনিক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এখানে।
ডাকঘর সূত্রে জানা গেছে, এখানে মোট ৩৮টি পদের বিপরীতে বেশিরভাগ আসনেই লোকবল নিয়োগ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, সেবার মান বাড়াতে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, পরিচ্ছন্ন শৌচাগার ও বিশুদ্ধ পানি সরবরাহের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সমাধান হয়েছে দীর্ঘদিনের পরিবহন সংকটও।
সরেজমিনে পরিদর্শনকালে রানার সৌম্য সরকার জানান, আগে নানা সংকট থাকলেও বর্তমানে জনবল ও আবাসন সমস্যা সমাধান হওয়ায় গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবা দিতে তাঁরা অনেক বেশি সক্ষম। চিঠিপত্র ও পণ্য পরিবহনে এই ডাকঘরটি এখন স্থানীয়দের ভরসাস্থলে পরিণত হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ