প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মণিরামপুর বিএনপির পথসভা

প্রকাশ: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মণিরামপুর বিএনপির পথসভা

আব্দুল্লাহ আল মামুন, যশোর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এ উপলক্ষে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে মণিরামপুরের প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মফিজুর রহমান মফি, জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট মকবুল হোসেন ও সন্তোষ স্বরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "তারেক রহমানের এই আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে।" দলের শীর্ষ নেতার আগমনকে সফল করতে তৃণমূলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন