ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ তিনজনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গবাদি পশু (গরু) মারা গেছে।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ধোপাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (৩৩), ছোটন চৌধুরীর ছেলে রাফি চৌধুরী (১১) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর রহমান (২০)। আহত শামীম মিয়া (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত ও আহতরা বাড়ির পাশের একটি সড়কে অবস্থান করছিলেন। আকস্মিক বজ্রপাত সরাসরি তাদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময় পাশে থাকা একটি গরুও মারা যায়। স্থানীয়রা আহত শামীমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন।
একসঙ্গে একই গ্রামের তিনজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের স্তব্ধতা নেমে এসেছে। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে একে অত্যন্ত হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ