ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা ডিবির পক্ষ থেকে এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের খোকন ইসলাম (২৬) ও তাঁর ছোট ভাই লোকমান হোসেন (২৪)। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই ভাইকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় লুকানো ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।
নেত্রকোনা জেলা ডিবির এসআই শওকত আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য দেশে এনে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ