বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, বিদায় নিল অস্ট্রেলিয়া

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, বিদায় নিল অস্ট্রেলিয়া

ম্যাচটি ছিল জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড-এর। কিন্তু তাকিয়ে ছিল অস্ট্রেলিয়া। কারণ, এই ম্যাচের ফলের ওপরই নির্ভর করছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টিকে থাকা।

মিচেল মার্শ, ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েলদের সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আয়ারল্যান্ডের কাছে জিম্বাবুয়েকে হারতে হতো।

কিন্তু ক্যান্ডিতে অবিরাম বর্ষণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠে যায় জিম্বাবুয়ে।

এর ফলে বিদায় নিতে হয় অস্ট্রেলিয়াকে। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল অজিরা। সর্বশেষ ২০০৯ আসরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন দল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন