টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

বিশ্ব ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সামরা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ বলেই ১১০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ১৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা।

টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে সামরা এখন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হলেও, পূর্ণ সদস্য দেশের বিপক্ষে শতক হাঁকানো প্রথম কনিষ্ঠ ব্যাটার হিসেবে নাম লেখালেন। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো অ্যাসোসিয়েট দেশের ব্যাটারের প্রথম সেঞ্চুরি এই ইনিংস।

চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে ষষ্ঠ ওভারে জেমস নিশামের বলে তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের দিক পরিবর্তন করেন সামরা। পরে ডিপ কভারের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরে শতক পূর্ণ করেন। এই ইনিংসে কানাডা ২০ ওভারে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে।

নামের সঙ্গে ভাগ্যের মিল—ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং-এর নামানুসারে রাখা তার নামই যেন বিশ্বমঞ্চে ব্যাট হাতে জ্বলে উঠতে সাহায্য করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন