ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল নতুন করে আর্থিক মামলার কারণে আলোচনায় এসেছেন। ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত চেক বাউন্স সংক্রান্ত মামলায় হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মামলার সূত্রপাত ২০১৭ সালে। অভিযোগ, মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নেওয়া হলেও আমিশা উপস্থিত হননি। এছাড়া অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি ৪ লাখ ৫০ হাজার রুপির চেক বাউন্স হয়েছে।
আদালত একাধিকবার সমন জারি করলেও আমিশা হাজির হননি। তাই ২৭ মার্চ তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিনেত্রী মামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি বহু পুরনো এবং সব আর্থিক লেনদেন প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ