ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুদানের উত্তর কর্দোফান অঞ্চলের সোডারি শহরের এক জনবহুল বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। রবিবার আল-সাফিয়া বাজারে এই হামলা চালানো হয়।
মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স সোমবার জানিয়েছে, বাজারে মানুষ ভিড় বেশি থাকা অবস্থায় ড্রোন বোমা হামলা চালানো হয়, এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সংস্থা উল্লেখ করেছে, ঘনবসতিপূর্ণ এলাকায় ড্রোনের ব্যবহার সাধারণ মানুষের জীবনের প্রতি অবহেলার প্রমাণ এবং এটি অঞ্চলের স্বাভাবিক জীবনকে হুমকির মুখে ফেলেছে। সংঘাতরত পক্ষগুলোকে অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
হামলার মূল কারণ ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান সেনা ও র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে চলমান যুদ্ধ। ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সোডারি শহরটি মরুভূমির বাণিজ্যপথে অবস্থিত এবং রাজধানী এল-ওবেইদ থেকে ২৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে। বর্তমানে এটি দুই পক্ষের প্রধান সংঘর্ষক্ষেত্র, কারণ তারা দেশের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে, যা খার্তুমসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ বজায় রাখে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংঘর্ষে ইতোমধ্যেই কমপক্ষে ৪০,০০০ মানুষ নিহত এবং ১.২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ