রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

রমজান মাসের পুরো সময় মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কি না, সে বিষয়ে আজ মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের আপিলের ওপর আজ শুনানি হবে। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন।

হাইকোর্টের ওই আদেশের ফলে পুরো রমজান মাসে সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকার কথা ছিল। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন করলে হাইকোর্টের সেই আদেশটি সোমবার স্থগিত করা হয়।

তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে আদালতের আদেশে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। ফলে রমজানে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন