মার্কিন আকাশের দায়িত্বে ফেনীর সাদিয়া

মার্কিন আকাশের দায়িত্বে ফেনীর সাদিয়া

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভার রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ীর কৃতি সন্তান সাদিয়া আফরোজ তুরাগ প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণের (Air Traffic Control) চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)-এর এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে তাঁর এই নিয়োগ প্রবাসে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সাদিয়া আফরোজ তুরাগ রামপুর আহম্মেদ আলী পাটোয়ারী বাড়ির হারুনুর রশিদের সুযোগ্য কন্যা। মেয়ের এই অসামান্য সাফল্যে গর্বিত বাবা ফেসবুকে এক আবেগময় স্ট্যাটাস দিয়েছেন।

বাবার ফেসবুক বার্তা:

"আজ আমাদের জীবনের এক অত্যন্ত গর্বের দিন। আলহামদুলিল্লাহ। আমাদের মেয়ে যুক্তরাষ্ট্রের FAA (Federal Aviation Administration) এর Air Traffic Controller হওয়ার সুযোগ পেয়েছে। জানামতে, সে ইতিহাসে প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়ে যে এই সম্মানজনক দায়িত্ব পালনের সুযোগ পেল।

শুধু তাই নয়, সে তার পড়াশোনায় গোল্ড মেডেল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। সেই দিন থেকেই আমরা বাবা-মা হিসেবে তার জন্য অনেক বড় স্বপ্ন দেখতে শুরু করি। কিন্তু আজ বুঝতে পারছি, এই স্বপ্ন শুধু আমাদের নয়, তার নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য আর দৃঢ় ইচ্ছাশক্তির ফল। একজন বাবা ও মা হিসেবে আমরা তার জন্য খুবই গর্বিত এবং কৃতজ্ঞ।"

সাদিয়ার এই সাফল্য বিশ্বজুড়ে বাংলাদেশি নারীদের মেধা ও সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর বাবা-মা সবার কাছে সাদিয়ার জন্য দোয়া চেয়েছেন যেন তিনি সততা ও দক্ষতার সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন