ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সরকারি খেজুর বিতরণ সংক্রান্ত খবরকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে পোস্ট দিয়েছেন দলের নেত্রী ডা. মাহমুদা মিতু। বুধবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে ডা. মিতু লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছেন।’
এর আগে, রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের খেজুর দেওয়ার বিষয়টি সামনে এনেছেন এনসিপি থেকে নির্বাচিত এমপি হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ