ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের সকল জেলা পরিষদ প্রশাসকদের পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। আগামীকাল ৩০ মার্চ (সোমবার) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন।
রবিবার (২৯ মার্চ) সকল জেলা পরিষদ প্রশাসকদের পক্ষে এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির। তিনি জানান, দেশের সকল জেলা পরিষদ প্রশাসকগণ সম্মিলিতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এদিকে, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খাঁন দেশের সকল গণমাধ্যমের সংবাদকর্মীদের আগামীকালকের এই গুরুত্বপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের এই সফরটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশ্যে স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং সংস্কারমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসকরা সশরীরে উপস্থিত থেকে এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ