মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলাম ও কানিজ মওলাকে নতুন দায়িত্ব দিল সরকার

মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন এনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ রদবদলের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালনরত কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশ জারি করা হয়েছিল। তবে রবিবার সেই আদেশ স্থগিত করে তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, পৃথক দুটি আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই পরিবর্তন আনা হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন