নাজমুল হুদা মজনু >>>
তুমি যে দয়ার সাগর রহিম রহমান
অপার রহমতে অবিরাম বহমান।
তোমারই নির্দেশে আকাশ-পাতাল
রঙিন ফুল ফোটে সুবাসে মাতাল।
প্রকৃতির বুকে হাজারও হাতছানি
গ্রহ নক্ষত্র সাঁতার দেয় আসমানী ।
কত যে বৈচিত্র্য সৃষ্টি করেছো তুমি
নদী সমুদ্র পাহাড় সমতল বনভূমি।
দিগন্ত বিস্তৃত ফসল দাও মাঠ ভরে
শ্যামল বনানী সাজানো থরে থরে।
মেঘের রাজ্য থেকে ঝরে বারিধারা
প্রাণ ফিরে পায় মৃতপ্রায় সবুজেরা।
খুশিতে আকুল সোনা ফলানো চাষি
নতুন ধানের উৎসবে পুলকিত হাসি।
মৎস্যে মুখর খাল বিল ঝিল পুকুর
আল্লাহর দরবারেতে লাখো শুকুর।