ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল সাড়ে ৯টা থেকে সারা দেশে নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায় বিক্রি হবে।
স্বর্ণের নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।
চলতি বছর এখন পর্যন্ত ৩০ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ১৮ দফায় বেড়েছে এবং ১২ দফায় কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয় করা হয়; ৬৪ বার বেড়েছে, ২৯ বার কমেছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ