ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের গেরাশ অঞ্চলে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফার্স প্রদেশের বিডশহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাথমিক প্রতিবেদনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগভীর ভূমিকম্প হওয়ার কারণে উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশ ভালো কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ উপদ্রুত এলাকায় উদ্ধারকারী দল ও ক্ষয়ক্ষতি নিরূপণে প্রতিনিধি দল পাঠিয়েছে।
উল্লেখ্য, ইরান ভৌগোলিকভাবে বেশ কিছু প্রধান ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝেমধ্যেই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত কয়েক মাসেও ফার্স প্রদেশে বেশ কিছু মৃদু কম্পন রেকর্ড করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ