ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে। ছুটি বাড়ানোর একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে।
মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর এই চিন্তা-ভাবনা করছে সরকার। বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ মার্চের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। মাঝে ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা। যদি এই ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তবে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পাবেন সরকারি চাকরিজীবীরা।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ