ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু: বগুড়ার গাবতলী উপজেলায় জমিতে থাকা ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের জমিতে ঘাস খেতে থাকা নিজের ছাগলটি আনতে যান সুমন। তিনি জমিতে পৌঁছানোর পরপরই তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ