ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমিনুল ইসলাম সিয়াম, স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর): ডিজিটাল যুগে যখন নতুন প্রজন্ম মোবাইল ফোন ও অনলাইন গেমের নেশায় মগ্ন, ঠিক তখনই ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে হাজির হয়েছেন তরুণ সমাজসেবী সাইফুল ইসলাম মোবারক। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তিনি বিভিন্ন স্কুলে গিয়ে আয়োজন করছেন মজার সব খেলাধুলা ও জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।
শিক্ষার্থীদের মাঠমুখী করা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই সাইফুলের এই পথচলা। গত এক বছর ধরে তিনি নিরলসভাবে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর এই আয়োজনে থাকে শারীরিক কসরতপূর্ণ খেলাধুলা এবং সাধারণ জ্ঞানের কুইজ। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়ছে, অন্যদিকে বাড়ছে তাদের তথ্যের ভাণ্ডার।
সাইফুলের এই সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছে, পড়াশোনার একঘেয়েমি দূর করতে এই ধরনের বিনোদনধর্মী ও শিক্ষামূলক আয়োজন তাদের দারুণভাবে অনুপ্রাণিত করে।
তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম মোবারকের বাড়ি লক্ষ্মীপুরের ২নং চরবংশী এলাকায়। তিনি বর্তমানে আবদুল হক মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। সাইফুল তাঁর এই জনহিতকর কার্যক্রমের ভিডিও নিয়মিত নিজের ফেসবুক পেজ “Mr. Explorer”-এ আপলোড করে থাকেন। সাইফুল বলেন, "ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষার্থী এবং গরিব-অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ