ব্রিটেনে অগ্নিকাণ্ডে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ব্রিটেনে অগ্নিকাণ্ডে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের উলভারহ্যাম্পটন এলাকায় একটি আবাসিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উলভারহ্যাম্পটনের মেসন স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ওয়েস্ট মিডল্যান্ডস ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করলেও প্যারামেডিকসরা তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ফায়ার সার্ভিস আসার আগেই এক নারী ও আরও দুই শিশু বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। অ্যাম্বুলেন্স কর্মীরা তাঁদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন এবং তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাটি ঘিরে রেখেছে এবং আগুনের সূত্রপাত কীভাবে হলো তা জানতে উচ্চতর তদন্ত শুরু করেছে।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন