কোটালীপাড়ায় উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোটালীপাড়ায় উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কোটালীপাড়া (উপজেলা) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ই সি সি আর (এমপাওয়ারিং কমিউনিটিস ফর চিলড্রেন রাইটস) প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সিপিসি কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

উমাচরণ সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কোটালীপাড়ার দপ্তর সম্পাদক সমীর রায়। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছি। তাই যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধার সঙ্গে এই দিবসটি পালনে এবং এর চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে ই সি সি আর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক-এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এস.এম/সকালবেলা

মন্তব্য করুন