প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে কানাডার সফটওয়্যার কোম্পানি ‘রেভ’ (Rave)। মূলত অ্যাপ স্টোর থেকে তাদের অ্যাপ সরিয়ে দেওয়া এবং ব্যবসায়িক প্রতিযোগিতায় অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আদালতের কাছে তাদের অ্যাপ পুনরায় চালুর অনুমতি এবং বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে।
রেভ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা দূর থেকে বন্ধু বা পরিচিতদের সঙ্গে নিয়ে ভিডিও দেখতে এবং চ্যাট করতে পারেন। ২০২৫ সালে অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে দেয়। অ্যাপলের দাবি ছিল, অ্যাপটি প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তবে রেভ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
মামলায় রেভ অভিযোগ করেছে যে, ২০২১ সালে অ্যাপল যখন তাদের নিজস্ব ‘শেয়ারপ্লে’ (SharePlay) ফিচার চালু করে, তখন থেকেই রেভ-কে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা শুরু হয়। রেভের দাবিরেভ মূলত বিজ্ঞাপন থেকে আয় করে, তাই অ্যাপলের ‘ইন-অ্যাপ পারচেজ’ কমিশন হিসেবে অ্যাপল তেমন লাভ পাচ্ছিল না।অ্যাপল ইচ্ছে করেই ভোক্তাদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ সীমিত করেছে যাতে তাদের নিজস্ব ফিচার বেশি জনপ্রিয় হয়।
রেভের প্রধান নির্বাহী মাইকেল পাজারাটজ বলেন, আইফোন ব্যবহারকারীরা যাতে অন্য প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের সঙ্গে নির্বিঘ্নে ভিডিও শেয়ার করতে না পারেন, অ্যাপল সেই অভিজ্ঞতায় বাধা সৃষ্টি করছে।অ্যাপল মামলার সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, একাধিকবার নিরাপত্তা ও কন্টেন্ট নীতিমালা ভঙ্গের কারণেই অ্যাপটি সরানো হয়েছে। অ্যাপলের দাবি অনুযায়ী:
অ্যাপটিতে পর্নোগ্রাফিক ও পাইরেটেড কনটেন্ট ছড়ানো হচ্ছিল।এমনকি শিশু নির্যাতন সংক্রান্ত অবৈধ কন্টেন্ট নিয়েও অভিযোগ পাওয়া গিয়েছিল।
রেভ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে অবৈধ কনটেন্টের বিরুদ্ধে কঠোর ফিল্টারিং ও নীতি রয়েছে। কোনো স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই অ্যাপল একতরফাভাবে তাদের সরিয়ে দিয়েছে, যা ব্যবসায়িক নীতিমালার লঙ্ঘন।
জান্নাত/সকালবেলা