মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ): মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
রবিবার (১০ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আওলাদ হোসেন (৪০), শহিদুল ইসলাম (৪৫), সুমন (৪০), নুরুল হক (৫৫), মোস্তফা (৫৫) ও তাজুল ইসলাম (৪০)। তাঁরা সকলেই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানের সময় পুলিশ জুয়ার বোর্ড থেকে ৪ বান্ডেল তাস, নগদ ৪ হাজার ৯৭০ টাকা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও জুয়ার আসর বসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তাঁদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা