ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে চালকের আসনে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। বর্তমানে উইকেটে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৫৮) এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (১৬)।
এর আগে দিনের শুরুতে শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। মুমিনুল হক ব্যক্তিগত ৫৬ রানে আউট হলেও শান্তর হাফ-সেঞ্চুরিতে লিড বড় করতে থাকে স্বাগতিকরা।
পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত রান তুলে পাকিস্তানকে একটি বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া। অন্যদিকে, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সকালের সেশনেই উইকেট তুলে নিতে চাইবে সফরকারী পাকিস্তান।
জান্নাত/সকালবেলা