লেবাননের মানুষের ওপর ইসরায়েলের গোপন নজরদারি

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ
লেবাননের মানুষের ওপর ইসরায়েলের গোপন নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হাজার হাজার নাগরিকের ওপর ইসরায়েলি বাহিনী কঠোর ও গোপন নজরদারি চালাচ্ছে বলে দাবি করেছে একটি প্রভাবশালী মার্কিন সংবাদপত্র। 

রোববার (১০ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লেবাননের সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন ও গতিবিধির ওপর এই নজরদারি চালানো হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের জনগণের মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং এমনকি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে এই গোপন তথ্য সংগ্রহ করছে। এর মাধ্যমে জনগণের দৈনন্দিন কর্মকাণ্ডের একটি বিশাল ডেটাবেজ তৈরি করা হয়েছে।

মার্কিন সংবাদপত্রের তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী নজরদারির এই বিশাল তথ্য বিশ্লেষণ করতে উন্নত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআই (AI) সিস্টেম ব্যবহার করছে। এই এআই সিস্টেম লেবানিজদের প্রতিদিনের চলাফেরা, সামাজিক যোগাযোগ এবং আচরণ বিশ্লেষণ করে থাকে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্লেষণের ওপর ভিত্তি করে ইসরায়েলি বাহিনী যেকোনো সাধারণ লেবানিজ নাগরিককে তাদের জন্য 'হুমকি' হিসেবে চিহ্নিত করতে পারে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এআই-এর বিশ্লেষণের মাধ্যমে কাউকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সূত্র: ডেইলি জং।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন