মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভার ৯ সদস্যের পরিচয়

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভার ৯ সদস্যের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান জোসেফ বিজয়। তাঁর প্রাথমিক মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ৯ জন সদস্য, যেখানে প্রবীণ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্য ও পেশাদারিত্বের এক মেলবন্ধন দেখা গেছে।

মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভার ৯ সদস্যের পরিচিতি:

১. কে এ সেনগোত্তাইয়ান: মন্ত্রিসভার সবচেয়ে অভিজ্ঞ মুখ। এআইএডিএমকের এই প্রবীণ নেতা সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর এবং জয়ললিতার ঘনিষ্ঠ ছিলেন। দলের হাইকমান্ডের সঙ্গে বিরোধে বহিষ্কৃত হওয়ার পর বিজয়ের দলে যোগ দেন তিনি।

২. আধাভ অর্জুন: বিজয়ের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী এবং টিভিকের সাংগঠনিক কৌশলের মূল কারিগর। তিনি ভিলিভাক্কাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

৩. এন. নির্মল কুমার: সাবেক এই বিজেপি নেতা এখন টিভিকের গুরুত্বপূর্ণ মুখ। তিনি মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রাম আসন থেকে বিজয়ী হয়েছেন।

৪. এন. আনন্দ: টিভিকের সাধারণ সম্পাদক এবং তৃণমূল পর্যায়ের পরিচিত মুখ। তিনি টি নগর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।

৫. রাজ মোহন: একজন জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। গণমাধ্যমে পরিচিত এই মুখটি এখন প্রশাসনিক দায়িত্বে।

৬. ডা. টি কে প্রভু: পেশায় দন্তচিকিৎসক (Dentist)। তিনি কারাইকুডি আসন থেকে জয়ী হয়ে রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করেছেন।

৭. ডা. অরুণ রাজ: সাবেক ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস) কর্মকর্তা। আমলার চাকরি ছেড়ে তিনি নিজ এলাকা তিরুচেঙ্গোড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন।

৮. পি ভেঙ্কটরামানান: মাইলাপোর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রস্তুত এই নেতা।

৯. এস. কীর্তনা: বিজয়ের মন্ত্রিসভার সবচেয়ে কনিষ্ঠতম মুখ। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত।

বিশ্লেষকরা বলছেন, বিজয় তাঁর মন্ত্রিসভায় যেমন অভিজ্ঞ রাজনীতিকদের রেখেছেন, তেমনি প্রযুক্তিবিদ, চিকিৎসক ও সাবেক আমলাদের গুরুত্ব দিয়েছেন। এটি তামিলনাড়ুর রাজনীতিতে একটি আধুনিক ও দক্ষ প্রশাসনের ইঙ্গিত দিচ্ছে। সিনেমার পর্দা থেকে বেরিয়ে সরাসরি রাজ্য শাসনের শীর্ষ পদে থালাপতি বিজয়ের এই যাত্রা এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন