মা এক অক্ষরের এক মধুর শব্দ, যার মমতা ও স্নেহের আঁচল সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। মায়ের এই অসীম ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানাতেই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মা দিবস। বিভিন্ন দেশে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের মিশেলে দিনটি উদযাপিত হয়।
নেপালে এই দিবসটি ‘মাতা তীর্থ আউন্সি’ নামে পরিচিত। এদিন সন্তানরা মায়ের সঙ্গে দীর্ঘ সময় কাটায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবটি পালন করে।
জাপানিরা মা দিবসে মায়েদের বিভিন্ন উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। এদিন বিশেষ উৎসব ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এখানে বর্ষার শেষে ও শরতের শুরুতে তিন দিনব্যাপী ‘অ্যানট্রোস্ট’ উৎসবের মাধ্যমে মা দিবস পালন করা হয়। পরিবারের সবাই মিলে মাংস, সবজি ও চিজ দিয়ে বিশেষ খাবার তৈরি করেন এবং নাচ-গানের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
বাংলাদেশে দিবসটি মূলত ঘরোয়াভাবে পালিত হয়। সন্তানরা মাকে ফুল, কার্ড বা পছন্দের উপহার দিয়ে শুভেচ্ছা জানায়। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের প্রবণতা এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ উদ্যোগ দিবসটিতে নতুন মাত্রা যোগ করেছে।
বাণিজ্যিক বা সামাজিক নানা আয়োজন থাকলেও, মা দিবসের মূল উদ্দেশ্য হলো গর্ভধারিণী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।
জান্নাত/সকালবেলা